মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ইং রোজ মঙ্গলবার নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে এ বছর প্রথমবারের মতো দিবসটি পালিত হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।
এরই ধারাবাহিকতা জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশন ( গভঃ রেজিঃ নং ২৭২৩ ) এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় , উক্ত কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এবং আইডিয়াল কলেজের সাবেক ভিপি মোস্তাকুর রহমান মোস্তাক তিনি তার বক্তব্যকালে বলেন, ত্রুটিপূর্ণ মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন অদক্ষ চালক, অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তার যে ঝুঁকি তৈরি করে, সড়ক পরিবহন মালিক-শ্রমিক তা উপলব্ধি করে এ থেকে বেরিয়ে আসতে পারলে নিরাপদ সড়কের প্রত্যাশা পূরণ অনেকটাই সহজ হবে।
ছাত্র জনতার আন্দোলনের দেশ ও দেশের বাইরের অপশক্তির হাত থেকে দেশ রক্ষা পেয়েছে , ফেডারেশনের পক্ষ থেকে তাই ছাত্র ও জনতাকে সংগ্রামী অভিনন্দন এবং সকল শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও তাদের শোকসন্তপ্ত পরিবার কে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন ।
তিনি আরো বলেন বাঙালি জাতির অহংকার নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে তিনি ধন্যবাদ জানান এবং সকল শ্রেণীর পেশার ভাইদেরকে সরকারের পাশে থাকার জন্য অনুরোধ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রমিকদের জন্য কিছু দাবি পেশ করেন তার নিম্নরূপ
১। সড়ক কে নিরাপদ রাখতে চালক,যাত্রী,ট্রাফিক পুলিশ সহ ছাত্র -জনতা এবং বাংলাদেশ সেনা বাহিনী কে এক সাথে কাজ করার আহ্বান জানান।
২। বাংলাদেশের সকল বাস টার্মিনাল এবং সড়ক চাঁদা মুক্ত করতে হবে ।
৩। দক্ষ শ্রমিক তৈরি করার জন্য সরকারি খরচে বিভাগে বিভাগের ট্রেনিং সেন্টার করতে হবে।
৪। মহাসড়কের পাশে অবস্থিত বাজার সমূহ অন্য স্থানে স্থানান্তর করতে হবে ।
৫। মহা সড়ক সহ সব রাস্তায় ডিভাইডার স্থাপন করতে হবে।
এছাড়া তিনি সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন । সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সেলিম রেজা তিনি সকল শ্রমিক ভাইদের কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।